চিশতীয়া পীরের আস্তানায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, ৮০ মণ চালের ক্ষীর
জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে চিশতীয়া পীরের আস্তানায় ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৮০ মণ চাল ও বিপুল পরিমাণ গুড়-দুধ দিয়ে তৈরি ক্ষীর বিতরণের এই আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটেছে।
১৯ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ অপরাহ্ণ