চাঁদপুরে পাটের বাম্পার ফলন, তবু ন্যায্যমূল্যের অপেক্ষায় চাষিরা
চাঁদপুরে পাটের বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।
চাঁদপুরে পাটের বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।
ফরিদপুরের চরভদ্রাসনে সাত-আট জনের নির্যাতনের পর কীটনাশক খাইয়ে ইউসুফ আলী শেখ নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে ভিডিওতে তিনি নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
নওগাঁর ধামইরহাট উপজেলায় রোববার সকালে বৃষ্টির মধ্যে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
চিংড়ি ঘেরের আইলে নিরাপদ পদ্ধতিতে অফ সিজনে লাউ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন বাগেরহাটের কৃষকরা। বিষমুক্ত এই লাউ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করা হচ্ছে, যা কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বিলে হিমখালী খাল ও বিকল্প নিষ্কাশন পথ দখলের কারণে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুই শতাধিক বিঘা ফসলি জমি তলিয়ে যাওয়ায় এবং বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
পাবনার সুজানগর, সদর ও সাঁথিয়া উপজেলার কৃষকেরা বেশি দামের আশায় পেঁয়াজ মজুত করলেও পচনের কারণে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ কৃষকদের।
বাংলাদেশের কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে তাদের শ্রমের ন্যায্য সুফল থেকে বঞ্চিত হতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি
রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গবেষণার লব্ধ ফল মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর তাগিদ দেন তিনি। শনিবা
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে অংশ নিতে পাঞ্জাবের শত শত কৃষক দিল্লির উদ্দেশে রওনা হলেও শম্ভু সীমান্তে হরিয়ানা পুলিশ তাঁদের পথ আটকে দিয়েছে।
পাবনার আটঘরিয়ায় প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সৌরচালিত সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। কয়েক দফায় সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনায় কৃষকদের সুবিধার জন্য নেওয়া সরকারি এই উদ্যোগ এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
টানা বর্ষণে বগুড়ার বিভিন্ন উপজেলার ৪০০ হেক্টর ফসলি জমি পানির নিচে চলে গেছে। এতে জেলার চার হাজার ৯৬১ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারিয়াকান্দি উপজেলা। সেখানে ১৬৮ হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ৩ হাজার ২০০ কৃষক।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধান রোপণের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ হাশেম ও মুহাম্মদ ইউনুছ নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান গ্রামের মাদার্শাবাড়ির পশ্চিমে ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের কৃষক গ্রাহাম ব্যারাট অতিকায় রসুন এবং মটরশুঁটি ফলিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন।
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে ধান উৎপাদন কমে গিয়ে পানের বরজ বাড়ছে। একসময় শ্রমিকের কাজ করা মানুষসহ কৃষকেরা বাড়ির পাশে ও আঙিনায় পানচাষে নতুন আয়ের পথ খুঁজছেন—এমন তথ্য উঠে এসেছে।
২৫ শতক জমিতে ৩৬ জাতের বিদেশি আঙুর চাষ ও চারা উৎপাদন করছেন জুয়েল। মাসে তাঁর আয় প্রায় ৩০ হাজার টাকা।
আলুচাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, আলুর বাজারমূল্য কম থাকলেও হিমাগারে সংরক্ষণের ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এ ঘটনায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তাঁরা।
ভারত থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাটের বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে।
টানা বৃষ্টিতে উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের বাদাম ও সবজিখেত তলিয়ে গেছে। ক্ষতি কমাতে পানির নিচ থেকে আধা পাকা বাদাম তুলে এনে সড়কে শুকাচ্ছেন কৃষকেরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।
‘১৫ দিন আগে যে আম ছিল গরিবের ফল, ১৫ দিনের ব্যবধানে দাম বেড়ে সেই আম কি ধনীদের ফল হয়ে গেল?’—প্রশ্ন ক্রেতার।
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আহ্বান জানিয়ে সুজন সম্পাদক টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজবাড়ীর পাংশায় ছোবল খেয়ে বিষধর জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে উপস্থিত হন মো. শহমান মোল্লা (৪৫) নামের এক কৃষক।
চাঁদপুরের মতলব উত্তরের বেড়িবাঁধ এলাকায় এবার ২ লাখ ৭৫ হাজার কাঁঠালগাছে ভালো ফলন হয়েছে। কাঁঠাল বিক্রি করে কৃষকেরা পাচ্ছেন বাড়তি আয়।