পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল: নতুন সচিব ও গুরুত্বপূর্ণ মিশনে
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলের অনেকের কাছেই এখন একটা বিষয় অনিবার্য বলে মনে হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবেন।
সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। একই সঙ্গে গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষায় ব্যবস্থা নিতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পদক্ষেপ জোরদারের বিষয়ে সভায় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে আয়োজিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন; অনুষ্ঠানে মানচিত্র নিয়ে বিতর্ক করেন ভারত ও পাকিস্তানের কূটনীতিকেরা।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি শীর্ষক এ গোলটেবিল বৈঠক।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ তিতুমীর বলেন, বাংলাদেশ বৈশ্বিক অংশীদারত্ব বাড়াতে বিভিন্ন জোটে যোগদানে আগ্রহী।
নরেন্দ্র মোদিকে দেওয়া পুরস্কারের পেছনে বেশ কিছু অসংগতি বা ত্রুটি পর্যবেক্ষকেরা দ্রুতই খুঁজে বের করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে ভারত।
ইরান হরমুজ বন্ধ করে দিলে গুরুত্বপূর্ণ এ প্রণালি দিয়ে জাহাজ নিরাপদে পার হতে সহায়তা করতে নতুন অভিযানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
‘শুধু বাংলাদেশ নয়, আমাদের বৈদেশিক নীতি হলো চীন যেকোনো দেশে অন্য যেকোনো বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী,’ বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীনে গেছেন। অর্থনৈতিক স্বার্থের বিবেচনায় দুটি দেশই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম উৎস। সেখানে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ওপর বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশে বড় চাওয়া। আর সহজ শর্তে ঋণ, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণে সহায়তা বা বাণিজ্য সম্পর্ক—যেকোনো বিবেচনায় চীন বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক উন্নয়ন সহযোগী। তবে আঞ্চলিক ভূরাজনীতি ও কৌশলগত বিবেচনায় সফর দুটির মাত্রাগত পার্থক্য ও ভিন্নতা আছে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
দুই সপ্তাহ ধরে যাঁরা মেডিক্যাল ভিসার জন্য আবেদন করেছিলেন, তাঁরা সেখানে ভিড় করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর করলেন। মালয়েশিয়া হয়ে তিনি চীনে গিয়েছেন। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফরকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?
চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরের প্রস্তাব সি চিন পিংয়ের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে উড়োজাহাজে ওঠেন।
চীন সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা। দুই দেশের প্রধানমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক।
নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সমঝোতার পথে বাধা হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প।
চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ এবং এ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বার্তা নিয়ে চীনের বেইজিংয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই ঘোষণা দেন।