শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ
ওই তিন তরুণকে ১৪ জুন ভোরে রৌমারী সীমান্তের ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।
ওই তিন তরুণকে ১৪ জুন ভোরে রৌমারী সীমান্তের ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে গত এক সপ্তাহে অন্তত ৭০টি পরিবার বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
ভারত থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে কুড়িগ্রামের রাজারহাটের বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে।
টানা বৃষ্টিতে উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের বাদাম ও সবজিখেত তলিয়ে গেছে। ক্ষতি কমাতে পানির নিচ থেকে আধা পাকা বাদাম তুলে এনে সড়কে শুকাচ্ছেন কৃষকেরা।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় কুড়িগ্রামের সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
সব ধরনের প্রতিকূল পরিবেশ আর সীমিত সুযোগ-সুবিধাকে জয় করে নিজের স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে চলেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. মানিক মিয়া। মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালা থেকে উঠে আসা এই তরুণ নিজের মেধা ও পরিশ্রমের জোরে ভবিষ্যতে একজন আইনজীবী হিসেবে সমাজে অবদান রাখতে চান।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের মুড়িয়ারহাট এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মালিয়ানী, তেলিয়ানীরপাড়, বড়মানী গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুধকুমার নদের পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক নারীকে বিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চীনের এক নাগরিক। তাঁর দাবি, স্ত্রী প্রায় চার হাজার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে লাপাত্তা হয়েছেন।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টার পর ১০ দিন শূন্যরেখায় অবস্থান করা দুজনকে আর দেখা যায়নি।
কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত মুক্তকণ্ঠ চর আলোর পাঠশালা অবস্থিত। প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় এখানকার মানুষ স্বাস্থ্য ও শিক্ষা
উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে।
গ্রামে ঢুকতেই চোখে পড়ে আঁকাবাঁকা মেঠো পথ। পথের দুই পাশে সুপারিবাগান, পুরোনো আমগাছ, লটকনের ঝোপ আর ঘন সবুজের ছাউনি। বাড়ির পাশে ছোট-বড় পুকুর।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে গতকাল রোববার সকালে ৫৫ কেজি ওজনের বিপদাপন্ন প্রজাতিভুক্ত একটি বাগাড় মাছ ধরা পড়ে।
নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
কুড়িগ্রামের রৌমারীর দুই সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার শিকার পাঁচ ব্যক্তি টানা সাত দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
উজানের ঢল ও বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদ-নদীর পানি ধীরে ধীরে বাড়ছে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই চর এলাকার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাগাছটি জব্দ করা হয়।
কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনের চেষ্টার শিকার ছয় ব্যক্তি তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে দুই শিশু ও একজন নারী আছেন।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টার শিকার ৬ জন ৩০ ঘণ্টার বেশি সময় ধরে শূন্যরেখায় অবস্থান করছেন।
উপায় না পেয়ে ওই বৃদ্ধ নারী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর রোববার দুপুরে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।