কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, চার গ্রেপ্তার
কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার করেছে র্যাব-১০। এই অভিযানে ইয়াবা, কাঁচামাল ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানা উদ্ধার করেছে র্যাব-১০। এই অভিযানে ইয়াবা, কাঁচামাল ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহারে প্রতি ইউনিটে যে বিল হয়, তার চেয়ে কম খরচে পাওয়া যায় ছাদবিদ্যুৎ থেকে।
ব্রেডের মেয়াদ ৩০ দিন দিলেও ল্যাব পরীক্ষার প্রমাণপত্র না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক কারখানার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) প্ল্যান্টের ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে মোহাম্মদ নুরুল আলম ও দিদারুল আলম নামে দুজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্ধ সরকারি বস্ত্র ও পাটকল চালু করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এখানে উৎপাদিত ব্যাগ ও জুতা যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় আট হাজার শ্রমিকের কর্মস্থল করণী ফ্যাশনস লিমিটেডের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় দফায় দফায় শ্রমিকদের গণ-অসুস্থতার ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।
গাজীপুরের শ্রীপুরে কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় দুই দিনে ১৪৭ শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় আজ বুধবার সকাল থেকে আরও ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার একই কারখানায় অসুস্থ হয় ৭৭ শ্রমিক। দুই দিনে মোট ১৪৭ জন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডার কর্মকর্তারা জানান, সরকারি পাঁচটি সংস্থার অধীনে থাকা সম্পূর্ণ অব্যবহৃত, খালি অথবা কৃষিজমি হিসেবে থাকা জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকেরা বলছেন, ক্রয়াদেশ কম থাকায় শ্রমিক ছাঁটাই বাড়ছে। নতুন নিয়োগও প্রায় বন্ধ রয়েছে। আবার ব্যাংকের অসহযোগিতার কারণেও আর্থিক সংকটে পড়ে কারখানা বন্ধ হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে মেডিক্যাল গ্যাস পাইপলাইন সরঞ্জাম কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কারখানাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানাগুলোতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে একটি কারখানার প্রধান ফটকে অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে দুর্বৃত্তরা।
ইইউর ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে গড়ে যে তৈরি পোশাক কেনা কমিয়েছেন, তার তুলনায় বাংলাদেশ থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ কম কিনেছেন।
এক লাখ কর্মী ছাঁটাই ও চারটি সংযোজন কারখানা বন্ধ হলে তা হবে গাড়িশিল্পের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন।
গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে। আজ শনিবার সকালে উপজেলার টেপিরবাড়ি গ্রামের কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার সামনে হট্টগোলের সৃষ্টি হয়।
রাজবাড়ীর গোয়ালন্দে ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টার মধ্যে উপজেলার টেপিরবাড়ি, কেওয়াসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় রাতের পালায় কর্মরত অবস্থায় লিজা আক্তার (৩৬) নামের এক নারী শ্রমিক মারা গেছেন। এ ঘটনার পর সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স হোল্ডিংস লিমিটেডের অধীন চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।