খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
পণ্যের পরিবেশকেরা এই অ্যাপ ব্যবহার করবেন। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির ই–ইনভয়েস তৈরি হবে। মাস শেষে হাজারে দুই টাকা কর জমা দিতে হবে।
পণ্যের পরিবেশকেরা এই অ্যাপ ব্যবহার করবেন। খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির ই–ইনভয়েস তৈরি হবে। মাস শেষে হাজারে দুই টাকা কর জমা দিতে হবে।
আয়কর আইনের সপ্তম তফসিল অনুসারে ব্যক্তিশ্রেণির করদাতার লভ্যাংশ আয়ের ওপর করের হার এখন সরাসরি ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উৎসে কেটে রাখা কর আর চূড়ান্ত ন্যূনতম কর নয়, এটি এখন অগ্রিম আয়কর হিসেবে গণ্য হবে।
বাংলাদেশে এ পর্যন্ত ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা আমদানি হয়েছে সাতটি। বছরভেদে এসব গাড়িতে শুল্ক-কর দিতে হয়েছে ৮৯ থেকে ৯২ শতাংশ। চলতি অর্থবছরে ৫০ হাজার ডলার মূল্যের টেসলা আমদানি করলে সর্বোচ্চ শুল্ক-করভার হবে ৮০ শতাংশ; আর ২৫ হাজার ডলারের বিওয়াইডি বা একই শ্রেণির বৈদ্যুতিক গাড়িতে তা ৬৪ শতাংশ।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সদস্যদের সঞ্চয়ের বিপরীতে যে সুদ দেয়, তার ওপর ১০ শতাংশ কর পরিশোধের জন্য চিঠি দিচ্ছে এনবিআর। ২ শতাংশ জরিমানাসহ কাল মঙ্গলবারের মধ্যে টাকা দিতে বলা হয়েছে।
এক দশক আগেও এ দেশে প্যাকেজ ভ্যাটের প্রচলন ছিল। এখন আবার অনেকটাই সেই ধরনের ভ্যাট আরোপ করতে যাচ্ছে এনবিআর।
স্বাভাবিকভাবেই এটি তাঁদের জন্য একটি বড় ধরনের আর্থিক বোঝা। নতুন পদক্ষেপে এই মওকুফ সুবিধা দেওয়ায় ছোট উদ্যোক্তাদের জন্য একটি ভালো সাশ্রয় হবে।
চট্টগ্রাম বন্দরে পুরোনো গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আনা হলো বিলাসবহুল চারটি গাড়ি ও যন্ত্রাংশ। শুল্ক ফাঁকি দিতে আমদানিকারকেরা মিথ্যা ঘোষণা দিয়ে খালাস করতে চেয়েছেন।
বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। এমন প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একজন ব্যক্তি একটি জমি ১৫ লাখ টাকায় কিনেছেন। ক্রয়সংক্রান্ত আইনসংগত ব্যয়সহ তাঁর অর্জনমূল্য যদি ২০ লাখ টাকা হয় এবং পরে তিনি সেটি ১ কোটি টাকায় বিক্রি করেন, তাহলে সরল হিসাবে তাঁর মূলধনি আয় ৮০ লাখ টাকা। অর্থাৎ এক কোটি টাকা তাঁর হাতে এসেছে ঠিকই, কিন্তু পুরো এক কোটি টাকা আয় নয়।
এনবিআরকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা।
আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কেটে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রি বা টার্নওভারের ওপর কর আরোপের ফলে মুনাফা না থাকলেও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ পড়ার আশঙ্কা নিয়ে অসন্তোষ প্রকাশ হয়েছে। এনবিআর সূত্রে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রে ন্যূনতম ১ শতাংশ হারে এবং কোনো কোনো ক্ষেত্রে হার কম-বেশি করা হয়; আয়করের বিকল্প হিসেবে বার্ষিক মোট লেনদেনের ওপর কর বসবে।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিতুমীর রাজশাহীসহ উত্তরাঞ্চলকে বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র করতে সরকারের নীতি-সহায়তা, অর্থায়ন কর্মসূচি এবং উদ্যোক্তাদের উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
সোয়া এক কোটি টিআইএনধারী দেশে, সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে বিশেষ করছাড়ের সুযোগ।
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন খসড়া নীতিমালা অনুযায়ী মেটা, গুগল ও ইউটিউবসহ বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে, অন্যথায় তারা বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
আট চেম্বারের সভাপতি এনবিআরের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। ওই চেম্বারগুলো হলো আইসিসিবি, এমসিসিআই, সিসিসিআই, বিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ডিসিসিআই ও বিসিএমইএ।
উৎসে কর তদারকিতে এনবিআরের ৫টি কঠোর নির্দেশনার বিপরীতে ব্যবসায়ীদের হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার।
আয়কর আইন ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসাকেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করতে পারবেন কর কর্মকর্তারা।
এ বছর এক লাখ করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত করেছে এনবিআর। আয়কর নিরীক্ষা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, এটি কর প্রশাসনের স্বাভাবিক যাচাইপ্রক্রিয়া।
ঋণপত্র (এলসি) ছাড়াই পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার প্রক্রিয়া এবং আমদানি বাণিজ্য সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে সরকার। কিন্তু সিমের দাম কমেনি সেভাবে।
আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এপিইউবি আয়োজিত মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়কর প্রত্যাহার ও ক্যাম্পাস তৈরির জন্য ঋণ সুবিধার দাবি তোলা হয়; এসব বিষয়ে আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা নিশ্চিত করতে গত সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। কিন্তু এ সুবিধা নিতে আগ্রহ কম ব্যবসায়ীদের।
২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় সোয়া ১১ কোটি টন পণ্য পরিবাহিত হয়েছে; আমদানি ও রপ্তানি মিলিয়ে শুল্কায়িত মূল্য ১১ লাখ কোটি টাকার বেশি। সরকারি কোষাগার ও বন্দরের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় ৯০ হাজার কোটি টাকা।