২০২৭ সালের এসএসসি জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার চিন্তাভাবনা
পবিত্র রমজান ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মার্চে পরীক্ষা শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পবিত্র রমজান ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা মার্চে শুরু করার বিষয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে মার্চে পরীক্ষা শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ বছরের এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১৩ লাখ আবেদন জমা পড়েছে; লিখিতের জন্য ১০ লাখ ৫৬ হাজারের বেশি এবং ব্যবহারিকের জন্য ২ লাখ ৩১ হাজারের বেশি। এবার উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই।
শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দিতে আজ নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই ভাই জাহিদ হাসান ও কাইফ হোসাইন। উপজেলা সদরের দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে তারা এ সাফল্য অর্জন করেছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার আবেদনের শেষ দিন আজ সোমবার।
জেলা প্রশাসক পড়া বুঝে নিয়ে আবার পরের সপ্তাহের পড়া ঠিক করে দেন।
একজন শিক্ষার্থী কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা কিংবা ভোকেশনাল, যে ধারাতেই পড়ুক, মূল পড়াশোনার পাশাপাশি তার দক্ষতা তৈরির সুযোগ আছে।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশে ভর্তির প্রক্রিয়া শুরুর অপেক্ষায়।
একই সঙ্গে জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা—যশোরের অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে।
হেপাটাইটিস–বিতে আক্রান্ত হয়ে চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে দেড় মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থেকেও প্রতিটি পরীক্ষার আগে সাময়িক ছাড়পত্র নিয়ে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নেয় সুমাইয়া খানম ইভানা। শেষ পর্যন্ত বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে সে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশে ভর্তির প্রক্রিয়া শুরুর অপেক্ষায়।
পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের যমজ দুই বোন সাইয়িদা জান্নাত (নাওমি) ও সাইয়িদা জাহান (নাওফি) বিজ্ঞান শাখা থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে।
অকৃতকার্য? এই প্রশ্নের উত্তর শুধু শিক্ষার্থীকে নয়, রাষ্ট্রকে, বিদ্যালয়কে, শিক্ষককে, পরিবারকে এবং সমাজের সুবিধাভোগী নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককেই দিতে হবে।
চাঁদপুরের যমজ দুই বোন নাহিয়ান তাসনিম ও তাসনুবা নুর বারাকাত এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে।
পাবনার বেড়ায় এসএসসি ফল প্রকাশের মাত্র দুদিন পর সাপের কামড়ে কিশোরী সোনালী আক্তারের মৃত্যু হয়েছে। মা মোছা. রাশেদা খাতুন জানান, বেঁচে থাকার অবলম্বন হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েছেন।
ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা তিন বোন এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছেন।
গত সোমবার এসএসসির ফলাফল ঘোষণার পর দেখা যায় ওই ছাত্রী ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এরপর নিখোঁজ হওয়ার দুদিন পর বুধবার সকালে তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
এসএসসির ফল প্রকাশের পর ‘গোল্ডেন জিপিএ-৫’ ও নম্বর একসঙ্গে প্রকাশের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও দ্বৈত মানদণ্ডের বিষয়টি নিয়ে মতামত।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে যমজ ভাই-বোন আহাদ খান ও লামিয়া আক্তার।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শুধু উদ্বেগজনক নয়, শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্রেরও প্রতিফলন।
ডাচ্-বাংলা ব্যাংক ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই বছরের জন্য বৃত্তি দেবে।