রাজধনেশ, চশমাপরা হনুমানসহ ৪২টি বন্য প্রাণী উদ্ধার, আটক ১
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪২টি দেশীয় বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তর।
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪২টি দেশীয় বন্য প্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তর।
বড় ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে নাটোরের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার ভেড়ামারার সংযোগস্থলে পদ্মার চরে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রামের রাউজানে স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করা এক বৃদ্ধের কাফনে রক্তের দাগ দেখা গেছে। এ কারণে ওই বৃদ্ধের জানাজা স্থগিত করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকা থেকে নিখোঁজ এক প্রকৌশলীকে বন্দর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব ৭–এর একটি দল।
রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
ঈদুল আজহার ছুটিতে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা নাশকতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের সাত দিন পর নারায়ণ সরকার (৫০) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সন্ধ্যার দিকে হাসান খাঁ ক্ষুধার্ত হয়ে পড়লে খাবারের লোভে ধীরে ধীরে নিচের ডালে আসতে শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে ধরে ফেলেন।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি। আজ বুধবার বেলা দুইটার দিকে জোয়ারের সময় সৈকতের ঝাউবাগান–সংলগ্ন পূর্বপাশে এটি ভেসে আসে। এটি ‘বেলিন’ প্রজাতির তিমি বলে জানা গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ভেসে যাওয়া চার পর্যটককে উদ্ধার।
মিরপুরের একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ গত ৩১ মে উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে ‘রয়েল পার্ক’ নামের একটি হোটেলের কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিজ বাড়ি থেকে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবির (১৮) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরারটেক সৈকত এলাকায় লাশটি ভেসে আসে। এর আগে গতকাল রোববার দুপুরে কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে গোসল করতে নেমে ওই পর্যটক নিখোঁজ হন।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে তিন নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে ঈদের রাতে নিখোঁজ হন এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করেন স্থানীয় দুই যুবক।
মাগুরায় প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভোজ্যতেলভর্তি ট্রাক ছিনতাই ও চালককে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে বনদস্যু দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে মা–বাবা ও তাঁদের আট মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
ঢাকার মুগদা এলাকায় পলিথিনে মোড়ানো মাথাবিহীন এক ব্যক্তির সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাটের গোকুন্ডায় অটোরিকশার যাত্রী লাকুম সরকারের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে টহল পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে মামলা করে তাকে জেলে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেন। পুলিশ খাতাগুলো হেফাজত নেয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।