বাড়ির বাইরে সিসি ক্যামেরা বসিয়ে পুলিশের ওপর নজরদারি, ভেতরে বসত মাদকের
ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ির বাইরে তিনটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুলিশের গতিবিধি নজরদারি করতেন এক দম্পতি। ভেতরে চলত মাদক ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি, সিসিটিভির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ; গ্রেপ্তার হয়েছেন স্ত্রী, পালিয়েছেন স্বামী।