গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা অপরাধ—ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে জামায়াত-শিবির নিষিদ্ধ করা অপরাধ ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে জামায়াত-শিবির নিষিদ্ধ করা অপরাধ ছিল।
পুলিশি বাধা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকা আলিয়া মাদ্রাসার ১১ শিক্ষার্থী অনার্স পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
পুলিশ বলছে, যাঁদের পরীক্ষা রয়েছে, প্রবেশপত্র দেখালেই তাঁদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে। যাঁরা বৈধ শিক্ষার্থী তাঁদের ভেতরে যেতে দেওয়া হলেও দলবল নিয়ে যেতে দিচ্ছে না—কারণ, সেখানে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি ও যুবদলের হামলায় আহত শিবির কর্মী সালাউদ্দিন (২৬) মারা গেছেন।
সংঘর্ষের প্রকৃত কারণ উদ্ঘাটনে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ করে পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হট্টগোল সৃষ্টি হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
সরকারি তোলারাম কলেজে জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে আহত ১০ জন।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রদলের সন্ত্রাসী সক্ষমতা যাচাইয়ের অপচেষ্টা তাদের জন্যই বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম।
সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজার এলাকার সরকারি মাদ্রাসা–ই–আলিয়া (আলিয়া মাদ্রাসা) এলাকা ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা; সন্ধ্যার পর ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীরা হলে প্রবেশ করেন।
নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টির দুঃসাহস না দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল থেকে ছাত্রশিবিরের নেতা–কর্মীদের পুলিশের পাহারায় অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের এক দিন না পেরোতেই একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি। সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারির আবেদন জানালেও তা এখনো জারি হয়নি বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের পর ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রশিবিরের প্রদর্শনীতে ‘জুডিশিয়াল কিলিং’ হিসেবে উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শিশুদের অবদান ও স্মৃতি তুলে ধরতে জাতীয় জাদুঘরে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু হয়েছে।
চার দিনব্যাপী ‘জুলাই জাগরণ সিজন-২’ আয়োজন করছে সাইমুম শিল্পগোষ্ঠী।
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অতীতে ছাত্রলীগ যেভাবে গুন্ডাবাহিনীতে পরিণত হয়েছিল, বর্তমানে ছাত্রদল ও যুবদল ঠিক একইরূপে আবির্ভূত হয়েছে। হবিগঞ্জে এনসিপি ও ছাত্রশক্তির ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি ছাত্রদলকে ছাত্রলীগের ‘জেরক্স কপি’ বলে অভিহিত করেন।
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও শিবিরের নেতা-কর্মীদের কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। তিন শিক্ষার্থীকে দফায় দফায় মারধর এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ তুলে তারা এ উদ্বেগ জানায়।