ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত
ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য খাসজমিতে পাশাপাশি তিনটি আশ্রয়ণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল।
ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য খাসজমিতে পাশাপাশি তিনটি আশ্রয়ণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বড় ছেলের ঘরে আশ্রয় পেয়েছেন বৃদ্ধ শামসুল হক মোল্লা। আজ বুধবার দুপুরে বড় ছেলে আজিজুল হক মোল্লা নিজ বাড়িতে তাঁর বাবাকে নিয়ে যান।
জয়নব ভানু চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা পূর্বপাড়ার মৃত সৈয়দ আহম্মেদের স্ত্রী।
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। এসব সাবান রোহিঙ্গা শরণার্থীদের লন্ড্রি ও শৌচাগারের কাজে ব্যবহারের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া কারখানাটিতে এ পর্যন্ত প্রায় সাত লাখ সাবান উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা।
মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন সাগর হোসেন। ভুল বুঝতে পেরেছেন তিনি। অঙ্গীকার করেছেন মাকে আজীবন সঙ্গে রাখবেন।
পানি বাড়তে থাকায় পড়াশোনার পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয়ের জায়গাও হয়ে উঠেছে এই আলোর পাঠশালা।
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক হওয়া রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতসহ সমন্বিত উদ্যোগ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ধানমন্ডি-গুলশান লেক সংস্কার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন—এসব বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামে টানা বৃষ্টি ও বন্যায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এক নারীকে সন্তানদের সঙ্গে নিয়ে স্বামীর কবরের পাশে বসে থাকতে দেখা যায়।
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে গেছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের পাঁচ সদস্য। বর্তমানে তাঁরা অস্ট্রেলীয় পুলিশের নিরাপত্তায় রয়েছেন।
কানাডায় আশ্রয় আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের তুলনায় আবেদন কমেছে ৩৩ শতাংশ।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরের ভেতর থেকে স্থানীয় এক বাসিন্দার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ছয়টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে লাশটি উদ্ধার করা হয়।