কুমিল্লা শহরকে ‘বাঁচানোর’ সুযোগ
২০১১ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লায় একদিকে জনসংখ্যার চাপ বেড়েছে, অন্যদিকে অপরিকল্পিতভাবে নানা ধরনের স্থাপনা-অবকাঠোমো তৈরি হয়েছে। শহরের ভবিষ্যৎ নিয়েই যখন বড় প্রশ্ন উঠেছে, সেই সময়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে সরকার।