চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী লাইফ সাপোর্টে
চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।