প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা: শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড
বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে রেখে পালিয়ে যাওয়ার দায়ে সহকর্মী শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বিয়ের চাপ দেওয়ায় পোশাকশ্রমিক প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে রেখে পালিয়ে যাওয়ার দায়ে সহকর্মী শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২০১৯ সালের ইস্টার সানডে আত্মঘাতী বোমা হামলায় দায়িত্ব অবহেলার দায়ে সাবেক পুলিশপ্রধান পুজিত জয়াসুন্দরা ও প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার হাইকোর্ট।
রাজধানীর মিরপুর-১২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা থেকে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরিত হয়েছেন।
সঞ্চয় হিসাব খোলার নামে ৬১ গ্রাহকের ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি—এ প্রেক্ষাপটে বিদেশে গ্রেপ্তার হলে উদ্ধার অভিযানের ইঙ্গিত দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মাহমুদুল হাসানকে (মাহিন) মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে, যা আদালত তদন্তের জন্য পিবিআই-এর কাছে পাঠিয়েছেন।
সুনামগঞ্জের ছাতকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা আনোয়ার এনাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডিএজি এবং ১৭৯ জন আইনজীবীকে এএজি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে এক ব্যক্তির হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
নুসরাত জাহান হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের শুনানিতে পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন চলছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি শেষে আগামী রোববার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ ট্রাইব্যুনালের।
যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মৌলভীবাজারের কুলাউড়ায় খোলাবাজারে সরকারি ধানবীজ বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি) আমনের ব্রি-৫১ জাতের ধানের বীজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠালপাতা কুড়ানো নিয়ে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমন হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার চার যুবককে রিমান্ডে পাঠানো হয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপু
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির শিক্ষার্থী সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে ৭ বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আলামত গুমের দায়ে তাকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন।
সম্পদ বিবরণী দাখিল না করায় তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর।