পাতে আস্ত খাসি নিয়ে আরেক কনেকে বিয়ে করলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রবাসী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় তর্কাতর্কির জেরে কনেপক্ষের বিয়ে ভেঙে দেওয়া সেই বর জুনায়েদ মিয়া বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।