বেগমগঞ্জে ২২ দিনে ৬ গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বিপর্যয়
নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ২২ দিনে ছয়বার গুলিবর্ষণ ও ১১ জন আহত হওয়ার ঘটনায় এলাকাটি আতঙ্কে নিমজ্জিত। পুলিশের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ছে।
নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ২২ দিনে ছয়বার গুলিবর্ষণ ও ১১ জন আহত হওয়ার ঘটনায় এলাকাটি আতঙ্কে নিমজ্জিত। পুলিশের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ছে।
২০২৪ সালের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরছে এবং সরকার 'দুষ্টের দমন, শিষ্টের পালন' নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর সব অপরাধের বিচার নিশ্চিত করা হয়েছে এবং পুলিশকে জনবান্ধব করতে কাজ চলছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট নগরে গত ২৭ দিনে পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে একই ঘটনায় খুন হয়েছেন তিনজন। সর্বশেষ গত রোববার রাতে নগরের ইসলামাবাদে নিজ বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী শাহাবুদ্দিনকে।
ইসলামী আন্দোলনের মহাসচিব সরকারের আইনশৃঙ্খলাব্যবস্থার ব্যর্থতায় জনমনে উদ্বেগের কথা তুলে ধরেছেন এবং খুনিদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গ্যাস, বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন ও জ্বালানি সরবরাহে ব্যর্থ হয়েছে সরকার।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বা হামলার যে প্রবণতা শুরু হয়েছিল, সেটা এখনো পুরোদমে বজায় আছে।
পূর্বঘোষণা ছাড়াই তেজগাঁও থানা পরিদর্শনে গিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী দিকনির্দেশনা দেন। পরিদর্শনে আইজিপি, ডিএমপি কমিশনার ও ডিবি প্রধান উপস্থিত ছিলেন।
প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর বলেছেন, জনগণের প্রত্যাশা গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং মৌলিক চাহিদা পূরণে পদক্ষেপ নিতে হবে।
রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইল শহরের কোটি টাকার সিসি ক্যামেরাগুলো অচল হয়ে পড়ায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে।
খুলনায় লবণচরা থানার আশিবিঘা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একজনকে গুলি ও ছুরিকাঘাত করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জেএমবির এক নারী সদস্যসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
নতুন সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর মাঠের পুলিশ এখনো পুরো মনোবল নিয়ে কাজে ফিরতে পারেনি বলে সংশ্লিষ্টদের বক্তব্য। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে সাত শ্রেণির মধ্যে প্রথম তিন শ্রেণিতে মামলা বেড়েছে, তবে ভুক্তভোগীদের অনেক অভিযোগ থানায় না পৌঁছানোয় মাঠের পূর্ণ চিত্র গড়া কঠিন বলেও বলা হচ্ছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ খসড়া আইন, ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিলে নতুন খসড়া আইনে কমিশনের স্বাধীন তদন্ত ক্ষমতা কমানোর আশঙ্কা এবং নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জামায়াতে ইসলামী বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে গ্যাস–সংকট, দলীয়করণ ও পররাষ্ট্রনীতির দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলে আট দফা দাবি জানিয়েছে।
র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এসআরবি আইন, ২০২৬–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ, কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি এবং ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লেড ফ্রি বাংলাদেশ’–এর খসড়াও অনুমোদিত হয়।
সচিবালয়ে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকারের বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এবং তা আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার প্যাট্রোলিং জোরদার করার পাশাপাশি দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব ও পুলিশ।
নব্য জেএমবির সদস্যরা পিটি ওয়েবসাইটে যোগাযোগ ও বিশেষ অ্যাপে টাকা লেনদেন করতেন বলে তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।