ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর মামলায় বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর মামলায় বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন চরমোনাই পীর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৯ বার পেছাল; আদালত নতুন তারিখ হিসেবে ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।
ঘন ঘন মামলার তারিখে আইনজীবীর ফি জোগাড় করা কঠিন—বেতন দিয়ে সংসার চালাবেন নাকি উকিলকে দেবেন, এ সংকটের কথা কেঁদে জানান রেদোয়ানুল।
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় জেএমবির এক নারী সদস্যসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
প্রস্তাবিত আইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুম অভিযোগের তদন্তের ক্ষমতা বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাবের সমালোচনা করে ন্যায়বিচার হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
হাইকোর্টের রিট খারিজের এক দিনের মাথায় আজ বুধবার সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগে আবেদনটি দায়ের করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ খসড়া আইন, ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিলে নতুন খসড়া আইনে কমিশনের স্বাধীন তদন্ত ক্ষমতা কমানোর আশঙ্কা এবং নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
চেক ডিজঅনারের নতুন আরেকটি মামলায় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির উদ্যোগ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এনসিবিকে চিঠি দিয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনের নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক মেজর সাদিকুলকে।
কেরানীগঞ্জে মেলা দেখানোর কথা বলে সাত বছরের শিশুকে অপহরণের মামলায় ১২ বছর পর যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।
বাবার মৃত্যুতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাদাত নবী।
বনানী থানার মামলায় আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিতের আবেদন নাকচ করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আবেদনকারী হয়ে ১৩ আগস্ট রিটটি করেন। আদালত রিটের ওপর আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় উসকানি দেওয়ার অভিযোগে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে মো. নুরুল করিম নামের একজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন; ১৮ দিন আগে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল।
রানা প্লাজা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মামলায় সোহেল রানাসহ আট আসামির রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
রাঙামাটির কাপ্তাই হ্রদের প্রকৃত মানচিত্র অনুসারে সীমানা জরিপ করে অবৈধ স্থাপনা মালিকদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিল করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন; ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের সময় ধার্য।
ভাটারা থানায় স্ত্রীর করা যৌতুক ও আত্মহত্যা চেষ্টার পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন।
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সাভারে ১১টি পাইপবোমসহ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নব্য জেএমবি সদস্য মোহাম্মদ আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠনের শুনানি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।