‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাসের দাবি ‘ইয়াং
‘ইয়াং জাজেস ফর জুডিশিয়াল রিফর্ম’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ পাসের দাবি জানিয়েছে। সংগঠনটি মঙ্গলবার বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার ও জুলাই জাতীয় সনদের ঐকমত্য উল্লেখ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের অনুরোধ করেছে।