আবরার হত্যার ৭ বছর আজ, আপিলের শুনানি শুরুর অপেক্ষায় পরিবার
২৫ আসামির দণ্ড বহাল। আপিল বিভাগে দ্রুত শুনানি ও মামলার নিষ্পত্তি চান আবরারের বাবা ও ভাই।
২৫ আসামির দণ্ড বহাল। আপিল বিভাগে দ্রুত শুনানি ও মামলার নিষ্পত্তি চান আবরারের বাবা ও ভাই।
দুদকের পক্ষ থেকে কাজী জাফর উল্যাহসহ তাঁর পরিবারের অবৈধভাবে অর্জিত ১৪৬ কোটি টাকা অবরুদ্ধের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়।
দেশে শিশুদের অপরাধে জড়ানোর পেছনে থাকা মূল হোতারা প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থাকে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে তাদের নাম প্রকাশ ও কঠোর বিচারের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
হত্যা, চুরি, ধর্ষণ, প্রতারণা, আত্মহত্যায় প্ররোচনা, বেআইনি সমাবেশের মতো অপরাধের অভিযোগে যেসব মামলা হয়, সেগুলো ফৌজদারি মামলা।
নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ জমা থাকা সত্ত্বেও উত্তোলন করতে না পেরে উচ্চ আদালতে রিট করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চার গ্রাহক।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়াখলা আবদুল মতিন খসরু গার্লস হাইস্কুলের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আমিনুল ইসলাম স্কুল সীমানায় প্রবেশ করবেন না বলে হাইকোর্টে মৌখিকভাবে অঙ্গীকার করেছেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গত ১০ জুলাই হওয়া ট্রান্সজেন্ডার বিয়েকে কেন্দ্র করে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারণামূলক ব্যবহার, মিথ্যা পরিচয় দেওয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আবেদনে বলা হয়েছে, তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই মামলার সব আসামির নাম তাঁরা এখন বলবেন না।
১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আটজন আসামি ছিলেন।
ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২০ বার পেছাল।
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিএনপির সমাবেশে বলেন, ‘এক গালে চড় দিলে, দুই গালে চড় দেব।’
আইনজীবী আসিফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, আদালতে আমরা অভিযোগ গঠনের শুনানি পেছানোর অন্য আবেদন করি। আদালত সেটা গ্রহণ করে ২৬ অক্টোবর দিন ধার্য রেখেছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার বিকেলে, বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে করা মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যার প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।
সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন বাতিল করেছেন আদালত।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর মামার করা হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তিনটি মামলায় অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
অপহরণ মামলায় জামিনের জন্য দাখিল করা ব্যবসায়িক চুক্তিপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে প্রমাণ মেলেনি, হয়েছে নতুন মামলা।