শরীর নিয়ে কটাক্ষ, সেটিই হয়ে উঠল সাফল্যের শক্তি, এখন ১ হাজার কোটি
যে শরীরকে একসময় তাঁর ক্যারিয়ারে ‘সমস্যা’ হিসেবে দেখা হতো, শেষ পর্যন্ত সেই শরীর নিয়েই তিনি হয়ে উঠেছেন হলিউডের অন্যতম সফল নারী কমেডিয়ান।
যে শরীরকে একসময় তাঁর ক্যারিয়ারে ‘সমস্যা’ হিসেবে দেখা হতো, শেষ পর্যন্ত সেই শরীর নিয়েই তিনি হয়ে উঠেছেন হলিউডের অন্যতম সফল নারী কমেডিয়ান।
২০০২ সালের সুপারহিট হরর ছবি ‘রাজ’-এর পর যাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছিল বলে মনে করা হচ্ছিল, সেই অভিনেত্রীই একসময় নিঃশব্দে বলিউড ছেড়ে চলে যান।
বড় পর্দায় কাজের জন্য কয়েকবার প্রস্তাব এসেছে; কিন্তু কোনোটা আমার কাছে যথেষ্ট কনভিন্সিং মনে হয়নি। আমার কাছে সিনেমায় কাজ করার ক্ষেত্রে গল্প ও চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ব্লেক। ব্যক্তিজীবনে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডসের স্ত্রী এবং চার সন্তানের মা।
‘সত্যি বলতে, নাটককে খুব মিস করছিলাম। নাটক দিয়েই আমার ক্যারিয়ার শুরু। আমার কাছে মনে হয়, নাটকের একটা আলাদা উন্মাদনা ও সৌন্দর্য আছে।’
আমার তো আর কিছুই করার ক্ষমতা নেই। আমি তো সাধারণ একজন মানুষ। মানুষ তো কত দুঃখ-বেদনা লিখে রাখে, আমি ফেসবুকে সময়টা রাখলাম।
আজ রোববার দুপুরে সমুদ্রে ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
বিজ্ঞাপনচিত্রের কেন্দ্রীয় চরিত্র বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু প্রচারের পরই সেই ‘আধুনিক’ উপস্থাপনা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।
অভিনয়শিল্পী ও নির্দেশক মহসিনা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে।
নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকদের নজর কেড়েছে মূলত বন্ধুত্ব, প্রেম, ঈর্ষা ও বড় হয়ে ওঠার অস্বস্তিকর বাস্তবতাকে হালকা মেজাজে তুলে ধরার কারণে।
সুপারহিরো সিনেমা ও সিরিজের বাজারে ক্লান্তির কথা যখন ক্রমেই জোরালো হচ্ছে, তখন ডিসি ইউনিভার্স থেকে এল এক চমকপ্রদ খবর। ‘
অভিনয় করে সপ্তাহে পেতেন ৬০ থেকে ৬৫ টাকা। মাসের খরচ তখন ছিল প্রায় ৬০০ টাকা। কখনো স্ত্রীকে নিয়ে উপোসও করতে হয়েছে—সেই মানুষটিই একদিন হন ঢালিউডের মহানায়ক
‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে ইসরাত অতিথি দর্শকপ্রিয়তা পেয়েছেন। এসএসসি পরীক্ষায়ও সাফল্যের পর পড়াশোনা ও অভিনয়ের ব্যস্ততার কথা শোনান।
কৈশোরে যৌন নির্যাতনের অভিজ্ঞতা, খাদ্যাভ্যাসের সমস্যা, আত্মক্ষতের প্রবণতা, মাদকাসক্তি, বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা—সব মিলিয়ে তাঁর জীবন যেন এক দীর্ঘ লড়াইয়ের গল্প।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারানোর অভিযোগ করেছেন মিনি মাথুর। পরে ষষ্ঠ মৌসুমে ফেরার প্রস্তাব প্রত্যাখ্যানের কথাও জানান তিনি। পাশাপাশি কবির খানের সঙ্গে পরিচয়ের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।
একটি ডেটিং অ্যাপে পরিচয়। ধীরে ধীরে প্রেম। দুই পরিবারের সম্মতিতে বিয়ে। নতুন সংসার নিয়ে স্বপ্ন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সেই গল্পের পরিণতি হলো মৃত্যুতে।
অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তমা মির্জা। তিন মাস হয় দেশের একটি বেসরকারি ব্যাংকে এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস পদে কাজ করছেন তিনি। পাশাপাশি আগস্টের শেষে শুরু হবে ‘খলনায়ক’-এর শুটিং—নতুন সিনেমা নিয়েও রয়েছে আলোচনা।
‘করোনার সময় কম কাজ হয়েছে। তা ছাড়া পরে ভালো চরিত্র পাচ্ছিলাম না। যে কারণে অভিনয় থেকে দূরে ছিলাম।’
১০ পর্বের অ্যাকশন-থ্রিলার সিরিজটি স্রেফ অ্যাকশন আর প্রতিশোধের গল্প নয়; এর কেন্দ্রে রয়েছে মেয়েকে বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত এক বাবার আবেগ।
মেক্সিকোর এ ঘটনা নেটফ্লিক্সের নতুন তথ্যচিত্র ‘আ চাইল্ড অব মাই ওন’-এ এসেছে। ১৩ আগস্ট মুক্তি পাওয়া তথ্যচিত্রটির কেন্দ্রীয় চরিত্র এলেওর আলেহান্দ্রা মারিন মেন্দোজা—ডাকনাম আলী।
‘আউটার ব্যাঙ্কস’কে শুধু একটি টিন সিরিজ বললে এর জনপ্রিয়তার অনেকটাই বাদ পড়ে যায়। ২০২০ সালে নেটফ্লিক্সে যাত্রা শুরু করা সিরিজটি পাঁচ মৌসুমে এসে শেষ হচ্ছে।
প্রায় দুই দশক পর সেই ছবির দ্বিতীয় কিস্তি ‘আওয়ারাপন ২’ মুক্তি পেয়েছে। আর অবাক করার মতো বিষয় হলো, মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ১৩০ কোটি রুপি।
দুই মাসের বেশি শুটিং নয়—তাঁর অবকাশের মধ্যে দেড় মাস যুক্তরাষ্ট্রে কাটাবেন সাফা। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা, সেই লক্ষ্যেই এই সফর।
তিনি আকবর হোসেন পাঠান ফারুক—ঢাকাই চলচ্চিত্রের চিরন্তন ‘মিয়াভাই’। আজ ১৮ আগস্ট এ অভিনেতার জন্মদিন। সোমবার সকাল থেকে অনেকেই তাঁর ছবি দিয়ে স্মরণ করছেন তাঁকে।