নদী থেকে বালু-পাথর উত্তোলন/পুলিশকে জড়িয়ে এমপির হুঁশিয়ারি, ছড়িয়ে পড়েছে ভিডিও
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন নিয়ে পুলিশকে জড়িয়ে স্থানীয় সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন নিয়ে পুলিশকে জড়িয়ে স্থানীয় সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে উত্তোলনের অভিযোগ থাকা বালু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনেই মজুত করে রাখার ঘটনা ঘটেছে। ইউএনও কার্যালয়ের সামনে বালু...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা ও তাঁর দলের ওপর হামলা চালানো হয়, যাতে একজন শ্রমিক আহত হয়েছেন।
ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীজুড়ে অবৈধ বালু উত্তোলন, চর কেটে ড্রেজিং এবং সরকারি বালু স্তূপ করে বিক্রির অভিযোগে উঠেছে প্রভাবশালী ‘চার খলিফার’ বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ ‘চার খলিফা’ নামে পরিচিত...
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নেত্রকোনার সোমেশ্বরী ও মহাদেওসহ বিভিন্ন নদীতে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদী থেকে অনুমোদন ছাড়াই প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই অবৈধ কারবার বন্ধে পদক্ষেপ নেওয়ার বদলে উল্টো কলমাকান্দা উপজেলা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এনসিপি সদস্য সচিব রুবেল মিয়ার বিরুদ্ধে।
আদালতের নিষেধাজ্ঞা ও পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করে নেত্রকোনার সোমেশ্বরী ও মহাদেওসহ বিভিন্ন নদী থেকে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন চলছে বলে অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় পুলিশের অভিযানে আটজন আটক এবং তিনটি নৌকা জব্দ করা হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি নৌকার মাঝে চাপা পড়ে রিফাত নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আইন তখনই দুর্বল হয়ে পড়ে, যখন তার প্রয়োগ ব্যক্তি ও পরিচয়ের ওপর নির্ভরশীল হয়ে যায়। এ ঘটনায় সেই দুর্বলতারই প্রতিফলন দেখা যাচ্ছে।
কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজারে এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় করা মামলায় ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পাবনায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনা ঘটেছে।
কক্সবাজারের চকরিয়ার ইছাছড়ি ছড়ার সেই বালুমহালে অবশেষে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা একটার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত একটি শ্যালো মিশন ধ্বংস করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় ছড়া থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এসব কাজ পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে সশস্ত্র বাহিনী। তাঁরা দিন রাত লাঠি ও রামদা নিয়ে এলাকায় পাহারা দিচ্ছেন। চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ইছাছড়ি গ্রামে দেখা যায় এ চিত্র।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনে প্রতিবাদ করার জেরে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় স্থানীয় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।