নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, শেখ হাসিনাকে নিয়ে
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বত্তদের আগুন
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বত্তদের আগুন
ফেনীতে জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ।
যখন সিএনজি অটোরিকশায় তুলে ফেলে, তখন খুব ভয় পেয়েছিলাম। তখন সেখানে জড়ো হওয়া ১০০ থেকে ১২০ জন সমর্থক ভাইয়ারা (লোকজন) না থাকলে ঘটনাটি অন্য রকম হতো। বিশেষ করে তাঁদের ধন্যবাদ দিতে চাই।
নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার প্রতিবাদে তিনটি স্থানে আঞ্চলিক মহাসড়ক অবরোধ হয়েছে। আজ শনিবার বেলা দুইটার পর চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এই অবরোধ করেন।
চট্টগ্রামের রাউজানে বাজারের মধ্যেই প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বেলা আড়াইটায় এ সংবাদ লেখা পর্যন্ত যুবদলের ওই নেতার লাশ বাজারে পড়ে ছিল।
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ শনিবার দুপুরে ক্রিকেটার নাঈম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার ল্যাঙ মিয়াজীপাড়া এলাকার একটি ঘরে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দুই শিক্ষকের হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পেজে প্রায় দুই মিনিটের এ ভিডিও ছড়াতে থাকে। ভিডিওতে দেখা যায়, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক সহকারী অধ্যাপক কলেজের শিক্ষক মিলনায়তনে হাতাহাতিতে জড়িয়েছেন।
সচিবালয় থেকে চুরি হওয়া তামার তার কেনার অভিযোগে মাহাবুব হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর কাফরুল এলাকায় মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফিকে ইট দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকায় ছিনতাইকারীরা ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন দিনাজপুরের সোহেলি ইসলাম। চার দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
পুলিশের আহত সদস্যরা হলেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা সরকার (৩৪) ও পিওএমের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) কনস্টেবল হৃদয় বড়ুয়া (২০)।
রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টায় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছাড়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মুক্তকণ্ঠকে বলেন, ‘প্রাথমিকভাবে চুরি মনে হলেও এত দিন কোনো ঘটনা ঘটেনি।’
সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু-জলদস্যু বাহিনী নির্মূলসহ জেলে-বাওয়ালি-মৌয়াল-বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় কোস্টগার্ডের নেতৃত্বে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
ফেনীর ফুলগাজীতে দুই মাসের এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জুলাই গণ–অভ্যুত্থানে পুলিশ হাসপাতালের রেজিস্টার খাতা ও সিসিটিভি সার্ভার নিয়ে যায় বলে জানালেন সাক্ষী আবু মুসা আহমেদ।
আজ বৃহস্পতিবার ওসমান আলী (৫৬) নামের ওই দোকানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডে নিতে আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাকলিয়ায় শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
কক্সবাজারে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা রাষ্ট্রীয়ভাবে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে বলে মনে করছে আসক।