প্রচ্ছদ/অপমৃত্যু

অপমৃত্যু

মোট 178 টি সংবাদ · পৃষ্ঠা 6 / 8

ফেনীতে নিখোঁজ শিশুকে ফিরিয়ে পেতে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল

ফেনীতে নিখোঁজ শিশুকে ফিরিয়ে পেতে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিখোঁজ ১৮ মাসের শিশু মোহাম্মদ হাসানকে ফিরিয়ে পেতে তার বাবাকে মুক্তিপণের দাবি করা হয়। দুদিন পর সোমবার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়। পরিবার পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছে।

১১ মে, ২০২৬ এ ৪:২৬ অপরাহ্ণ
নোয়াখালীতে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির

নোয়াখালীতে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোন চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চরফকিরা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অতিথি রানি দাশের (১৩) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চরফকিরা ইউনিয়নের ভুবনের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ অপমৃত্যু মামলা করেছে।

১০ মে, ২০২৬ এ ৪:৪২ অপরাহ্ণ
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহতের সংখ্যা চারে উন্নীত

লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহতের সংখ্যা চারে উন্নীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা চারে পৌঁছেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২০-২৫ জনের বেশি আহত হয়েছেন।

৯ মে, ২০২৬ এ ৩:০০ অপরাহ্ণ
ফেনী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ফেনী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ফেনীর ফুলগাজী সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীরহাটের কামাল্লা গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। বেলা তিনটা পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তদন্ত চলছে।

৭ মে, ২০২৬ এ ৩:৫২ অপরাহ্ণ
চট্টগ্রামে সাততলা ভবনের নিচে পড়ে ছিল শিশুর রক্তাক্ত লাশ

চট্টগ্রামে সাততলা ভবনের নিচে পড়ে ছিল শিশুর রক্তাক্ত লাশ

চট্টগ্রামের ফটিকছড়িতে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকার একটি সাততলা ভবনের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই ভবনের ছাদ থেকে পরে শিশুটির মৃত্যু হয়েছে।

৬ মে, ২০২৬ এ ৫:০৩ অপরাহ্ণ
কক্সবাজারে সৈকত–সংলগ্ন দোকানের সামনে পড়ে ছিল নারীর মরদেহ

কক্সবাজারে সৈকত–সংলগ্ন দোকানের সামনে পড়ে ছিল নারীর মরদেহ

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট–সংলগ্ন একটি দোকানের মেঝে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সৈকতের পর্যটন করপোরেশনের লাবণী হোটেল–সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

৬ মে, ২০২৬ এ ৩:৪১ অপরাহ্ণ
সাতকানিয়ায় খাল থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

সাতকানিয়ায় খাল থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার গরলা খাল থেকে লাশটি উদ্ধার হয়।

৬ মে, ২০২৬ এ ১০:৪৫ পূর্বাহ্ণ
নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন, নিচে পড়ে যুবকের মৃত্যু

নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন, নিচে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম শহীদুল ইসলাম।

৪ মে, ২০২৬ এ ৯:৫০ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ।

লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ।

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে এক কৃষক দল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশনায় তাঁর মরদেহ তোলা হয়।

৩ মে, ২০২৬ এ ৪:৪৫ অপরাহ্ণ
সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাজার গেট এলাকায় অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে ওই এলাকার একটি ভাঙারি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

২ মে, ২০২৬ এ ৪:২০ অপরাহ্ণ
টেকনাফে দুপক্ষের গোলাগুলির পর পিটুনিতে যুবক নিহত

টেকনাফে দুপক্ষের গোলাগুলির পর পিটুনিতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার লেদা আশ্রয়শিবিরে (ক্যাম্প-২৬) এই গণপিটুনির ঘটনা ঘটে।

২ মে, ২০২৬ এ ১০:২৯ পূর্বাহ্ণ
সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে পানির স্রোতে তলিয়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মেহেরাজ (১৯)।

২ মে, ২০২৬ এ ৯:৪৭ পূর্বাহ্ণ
দেশে ফেরার টিকিট কেটেছিলেন পটিয়ার তৌহিদুল, চলে গেলেন না–ফেরার দেশে

দেশে ফেরার টিকিট কেটেছিলেন পটিয়ার তৌহিদুল, চলে গেলেন না–ফেরার দেশে

মারা যাওয়া ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম। চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা তিনি। গত মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দা শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দেয়াল ধসে তাঁর মৃত্যু হয়।

১ মে, ২০২৬ এ ৫:১৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে তিন দিন আগে নদীতে ভেসে যান বিদ্যালয়ের দপ্তরি, লাশ উদ্ধার

খাগড়াছড়িতে তিন দিন আগে নদীতে ভেসে যান বিদ্যালয়ের দপ্তরি, লাশ উদ্ধার

খাগড়াছড়ি শহরের রাজ্যমণি পাড়া এলাকায় চেঙ্গী নদী থেকে তপন উদয় চাকমা (৫৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার হয়। পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁর লাশ উদ্ধার হলো।

১ মে, ২০২৬ এ ৪:১১ অপরাহ্ণ
ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পুকুরে যাচ্ছিল মাদ্রাসাছাত্রী, বজ্রপাতে

ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পুকুরে যাচ্ছিল মাদ্রাসাছাত্রী, বজ্রপাতে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিনা আক্তার (১৭)। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

২৮ এপ্রিল, ২০২৬ এ ১১:৪৪ পূর্বাহ্ণ
পিকআপের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দুমড়েমুচড়ে গেল ৪ অটোরিকশা

পিকআপের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দুমড়েমুচড়ে গেল ৪ অটোরিকশা

কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।

২৭ এপ্রিল, ২০২৬ এ ৫:১০ অপরাহ্ণ
কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার  নিখোঁজের তিন দিন পর মন্দিরের এক সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

২২ এপ্রিল, ২০২৬ এ ৬:২৩ অপরাহ্ণ
হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৪:১১ অপরাহ্ণ
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ সময় পেছনে থাকা ট্রাকটির চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ট্রাকের চালক। আজ শনিবার সকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

১৮ এপ্রিল, ২০২৬ এ ৪:২৯ অপরাহ্ণ
নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

নোয়াখালী সদর উপজেলায় একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

১৮ এপ্রিল, ২০২৬ এ ১০:১০ পূর্বাহ্ণ
আনোয়ারায় বৈদ্যুতিক পাখায় ঝুলছিল গৃহবধূর লাশ

আনোয়ারায় বৈদ্যুতিক পাখায় ঝুলছিল গৃহবধূর লাশ

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারবাড়ি থেকে লাশটি উদ্ধার হয়।

১৪ এপ্রিল, ২০২৬ এ ১:৩০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ছেলে ও দুই প্রতিবেশীকে কুপিয়ে আত্মহত্যা করেছেন

লক্ষ্মীপুরে ছেলে ও দুই প্রতিবেশীকে কুপিয়ে আত্মহত্যা করেছেন

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নাছির আহমদ ছেলে ও দুই প্রতিবেশীকে কুপিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

১৩ এপ্রিল, ২০২৬ এ ২:৪১ অপরাহ্ণ
রামুতে বাংলা নববর্ষের উৎসবে ঝগড়ায় বৃদ্ধের গলা কেটে হত্যা, ছুরি

রামুতে বাংলা নববর্ষের উৎসবে ঝগড়ায় বৃদ্ধের গলা কেটে হত্যা, ছুরি

কক্সবাজারের রামুতে বাংলা নববর্ষের উৎসবে কথা-কাটাকাটির জেরে তাম্বু বড়ুয়া ছুরি দিয়ে কালু বড়ুয়া (৬৫)-এর গলা কেটে হত্যা করেন। ছুরিসহ তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহতের ছেলে হত্যাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

১৩ এপ্রিল, ২০২৬ এ ১:৫২ অপরাহ্ণ
ভাইয়ের বিয়ের উৎসবে নাচের প্রস্তুতি—এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মৃত্যু

ভাইয়ের বিয়ের উৎসবে নাচের প্রস্তুতি—এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মৃত্যু

চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজেরা তজু ডিগ্রি কলেজের ছাত্রী সামিয়া জাহান। ভাইয়ের বিয়ের প্রস্তুতিতে নাচ শিখছিলেন তিনি। মা নাসিমা সুলতানা দুর্ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন।

১০ এপ্রিল, ২০২৬ এ ২:৪৩ অপরাহ্ণ