নোয়াখালী জেনারেল হাসপাতালে অকেজো পড়ে আছে ভারত সরকারের উপহারের আইসিইউ
নোয়াখালী জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারত সরকারের কাছ থেকে পাওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স। ২০২২ সালে হস্তান্তরের পর এটি এক দিনের জন্যও ব্যবহৃত হয়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারত সরকারের কাছ থেকে পাওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স। ২০২২ সালে হস্তান্তরের পর এটি এক দিনের জন্যও ব্যবহৃত হয়নি।
লক্ষ্মীপুরের রামগতিতে খালের পাড়ে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স। ওপরে ছাউনি। দেখতে সচল মনে হলেও এর ইঞ্জিন নেই। চুরি হয়েছে প্রয়োজনীয় অন্য যন্ত্রাংশও। নদীপথে অসুস্থ মানুষকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। তবে উদ্বোধনের চার বছরেও একবারের জন্য এর ব্যবহার হয়নি।
টিআইবি ‘ব্যাংক রেজোল্যুশন আইন’-এ লুটেরাদের পুনর্বাসনের বিধানকে আত্মঘাতী বলে সমালোচনা করেছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, এতে ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাট ফিরে আসবে। নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বিতর্কিত এক কর্মকর্তাকে নিজ মন্ত্রণালয়ে চাইছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ জন্য আধা সরকারিপত্র (ডিও) দিয়েছেন তিনি। তবে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় তাতে সাড়া দিচ্ছে না।
সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় চলছে অবৈধ পাথর উত্তোলন। গভীর গর্ত খুঁড়ে পাথর তুলে ট্রাক্টরে পাচার করা হচ্ছে, এতে ধ্বংস হচ্ছে পরিবেশ ও প্রাকৃতিক টিলা।
আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম ও অবহেলার দায়ে সাবেক নলছিটি ইউএনও রুম্পা সিকদারকে দুই বছর বেতনবৃদ্ধি স্থগিতের শাস্তি দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। তদন্তে প্রমাণিত হয়েছে অসদাচরণের অভিযোগ।
ঢাকার মিরপুরের ৬০ ফুট সড়কে একটি মানসম্মত হেলমেট কিনতে গিয়েছিলাম। স্পেনের সুপরিচিত এম টি ব্র্যান্ডের একটি হেলমেটের দাম বিক্রেতা চাইলেন ৭ হাজার টাকা।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি খাল থেকে পুলিশ ১৭০ লিটার করে ডিজেল ভর্তি ৮টি ড্রাম জব্দ করেছে। মোট ১ হাজার ৩৬০ লিটার ডিজেলের বাজারমূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা। তদন্ত চলছে, মালিক এখনও ধরা পড়েনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিলম্ব না করে সরকারের ত্বরিত কর্মসূচি হাতে নেওয়া উচিত। গুরুত্ব না দিলে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে।
চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিংয়ে তৃতীয় দিন পচা-কাঁচা কলা পৌঁছে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। অধিকাংশ স্কুল কলা ফিরিয়ে দিয়েছে, ঠিকাদার দাবি মাত্র ৮-১০টি স্কুলে সমস্যা। শিক্ষা কর্মকর্তারা ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছেন।
হঠাৎ ভারী যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সড়ক সংযোগ ভূঁইয়ার হাট ৪ নম্বর স্টিমারঘাট ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এ কারণে ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সিআইডি পল্টন থানার মানব পাচারের যে মামলাকে মিথ্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, সেই মামলাতেই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেল প্রতিমন্ত্রী, দেরিতে ছাড়ল দুই ট্রেন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার টাকা নিজের মুঠোফোন নম্বরে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
চাল বিতরণকালে মোশারফ হোসেন নামের এক ইউপি সদস্য ৫ কেজি করে চাল বিতরণের বিষয়টি স্বীকার করেন।
বিভিন্ন খাতে সাধারণ জনগণের নানাবিধ অভিজ্ঞতা রয়েছে। খুব কমসংখ্যক জনগণই দুর্নীতি ছাড়া সেবা পেয়েছে বলে মনে হয় না।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সৈকতে অভিযান শুরু
হাতীবান্ধা উপজেলায় ভিজিএফের চাল বিতরণের জন্য ১২টি ইউনিয়নে দুই সদস্যের বাছাই কমিটি করা হয়েছে। কমিটিতে একজন পুরুষ সদস্য ও একজন নারী সদস্য রয়েছেন।
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের পৈতৃক বাড়ির সামনে একটি সড়ক নির্মাণ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
নির্বাচনে চারটি আসনে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপির চার প্রার্থীর করা পৃথক চারটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজারে সার বিক্রিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫–এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আওয়ামী লীগের সময় নিয়ন্ত্রণ ছিল যুবলীগ, ছাত্রলীগের নেতাদের হাতে। এখন বসাচ্ছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
২০২৪ সালে আইসিইউ ইউনিট নির্মাণ করা হয়। কিন্তু পাঁচতলা ভবনে রোগীদের ওঠানো–নামানোর জন্য বেড-কাম প্যাসেঞ্জারস লিফট নেই।