গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেল পুরস্কারের ২০ বছরে অধ্যাপক ইউনূসকে
গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেল শান্তি পুরস্কারের ২০ বছর উপলক্ষে প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানিত করেছে ব্যাংকটি। মিরপুরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়ে সূচনার স্মৃতি তুলে ধরেন। এটি ২০১১ সালের পর তাঁর প্রথম কার্যালয় পরিদর্শন।