চিকিৎসক সংকটে ব্যবহারের বাইরে নষ্ট সোয়া কোটি টাকার চক্ষু যন্ত্রপাতি
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে সাড়ে সাত বছরের বেশি সময় ধরে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। এই সময়ে ব্যবহারের বাইরে থেকে চক্ষু বিভাগের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।