মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত
মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ শনিবার। এবার ভোটের খবর নিয়ে আলোচনার মধ্যে হাতে গোনা কয়েকটি নাটক ও অনুষ্ঠান প্রচারিত হবে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের সোম বা মঙ্গলবার শপথ পড়াতে পারেন সিইসি। একই দিন হতে পারে মন্ত্রিসভার শপথ।
কিছু আসনে নির্বাচনের ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
গত বৃহস্পতিবার সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও হয়।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী শরীফুল।
প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে অপর প্রান্তে ভোটারদের কাছে ছুটে গেছেন।
চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) একমাত্র প্রার্থীই জামানত হারাচ্ছেন। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে নির্বাচন করেন মো. জুবাইরুল হাসান আরিফ। তিনি আসনে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পাননি। গতকাল বৃহস্পতিবার রাতে দুই আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড় মারার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। থানা থেকে ফিরে এসে প্রার্থীর নির্বাচনী এজেন্ট আকবর হোসেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রাজশাহী জেলা প্রশাসকের কাছে এই অভিযোগ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা ৩৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন।
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গণভোটে চারটিতে ‘হ্যাঁ’ এবং একটি আসনে ‘না’ জয়ী হয়েছে। অন্যদিকে সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।