অনুসন্ধান ইঞ্জিন

সংবাদ অনুসন্ধান করুন

205 টি ফলাফল পাওয়া গেছে: "নোয়াখালী বিভাগ"

নোয়াখালীতে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নোয়াখালীতে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোন চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চরফকিরা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অতিথি রানি দাশের (১৩) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে চরফকিরা ইউনিয়নের ভুবনের বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ অপমৃত্যু মামলা করেছে।

১০ মে, ২০২৬ এ ৪:৪২ অপরাহ্ণ
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

৬ মে, ২০২৬ এ ৭:১৩ অপরাহ্ণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, মা আহত

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, মা আহত

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কিশোরের মা আহত হয়েছেন। আজ বেলা দেড়টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

৬ মে, ২০২৬ এ ৬:৫০ অপরাহ্ণ
‘চার দিন ধইরা খোলা আকাশের নিচে আছি, কোথায় যামু কিছুই বুঝতেছি না’

‘চার দিন ধইরা খোলা আকাশের নিচে আছি, কোথায় যামু কিছুই বুঝতেছি না’

জসিম উদ্দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত বুধবার তুফানে ঘর হারিয়েছেন তিনি। এর পর থেকেই তিনি স্ত্রী–সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ছোট্ট ছাউনিতে থাকছেন।

৩ মে, ২০২৬ এ ১:২১ অপরাহ্ণ
ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পুকুরে যাচ্ছিল মাদ্রাসাছাত্রী, বজ্রপাতে মৃত্যু

ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পুকুরে যাচ্ছিল মাদ্রাসাছাত্রী, বজ্রপাতে মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিনা আক্তার (১৭)। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

২৮ এপ্রিল, ২০২৬ এ ১১:৪৪ পূর্বাহ্ণ
পাখা খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর ওপর, ব্যান্ডেজ মাথায় শেষ করল পরীক্ষা

পাখা খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর ওপর, ব্যান্ডেজ মাথায় শেষ করল পরীক্ষা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীর নাম নিয়ামুল হাসান (১৭)। আজ রোববার বেলা ১১টার দিকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে চৌমুহনী পৌরসভার মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিয়ামুল স্থানীয় দারুল ইসলাম একাডেমির ছাত্র।

২৬ এপ্রিল, ২০২৬ এ ১০:১৮ অপরাহ্ণ
আশঙ্কা থাকায় বুলেটপ্রুফ গ্লাস লাগান, নিয়োগ দিয়েছিলেন বডিগার্ডও

আশঙ্কা থাকায় বুলেটপ্রুফ গ্লাস লাগান, নিয়োগ দিয়েছিলেন বডিগার্ডও

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।

২২ এপ্রিল, ২০২৬ এ ১:০৪ অপরাহ্ণ
হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে এল এক ব্যক্তির লাশ

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হাতিয়ার নলচিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

২১ এপ্রিল, ২০২৬ এ ৪:১১ অপরাহ্ণ
কারাগারে এসএসসি পরীক্ষা দিল নোয়াখালীর শিক্ষার্থী

কারাগারে এসএসসি পরীক্ষা দিল নোয়াখালীর শিক্ষার্থী

নোয়াখালীতে কারাগারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। একটি হত্যা মামলায় সে কারাগারে রয়েছে। ওই শিক্ষার্থীর আজ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।

২১ এপ্রিল, ২০২৬ এ ৩:৪৭ অপরাহ্ণ
প্রাচীর দেওয়া বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

প্রাচীর দেওয়া বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল ১২০০ লিটার পেট্রল, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে বাড়িতে লুকিয়ে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলীর বাড়ি থেকে ওই তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ এপ্রিল, ২০২৬ এ ১:২৭ অপরাহ্ণ