জাল নোট রাখলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড—‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’ খসড়া
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘জাল মুদ্রা প্রতিরোধ আইন, ২০২৬’-এর ৮ পৃষ্ঠার খসড়া তৈরি করেছে। খসড়ার ওপর মতামত নিতে ওয়েবসাইটে উন্মুক্ত আহ্বান জানানো হয়েছে; প্রস্তাবিত আইনে জাল মুদ্রাসংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের কথাও বলা হয়েছে।