শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-অবরোধ, ভিসি অবরুদ্ধ
শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। ক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন।
শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। ক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছেন।
মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদে নোয়াব ও সম্পাদক পরিষদের আয়োজন।
চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের বাদুরপাড়া পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে দায়িত্বরত এক নারী শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত এক সপ্তাহে এমন কিছু উদ্ভট বামপন্থীকে খুঁজে পাওয়া কঠিন ছিল না, যারা ইরানের প্রতিবাদকারীদের সাম্রাজ্যবাদের অসহায় হাতিয়ার বলে আখ্যা দেয়। এদের কেউ কেউ আবার নিকোলা মাদুরো যে স্বৈরশাসক, সেটা স্বীকার করতে চায় না। তারা খামেনি বা মাদুরোর প্রশংসা না করলেও তাদের শাসনব্যবস্থার পতনও চায় না।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত এক চেয়ারম্যানকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া এক যুবককে উপজেলা পরিষদে অবরুদ্ধ করে রাখেন।
জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ করেছেন কয়েক শ শিক্ষার্থী।
স্কুলে প্রবেশের সময় পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে দুজন। কিছু বোঝার আগেই শিক্ষক মাটিতে পড়ে যান। হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল।
মিয়ানমার সীমান্তে স্কুলছাত্রী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ১১ জানুয়ারি মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
‘ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি’ পালন করছে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে একদল জনতা।
মিনিয়াপোলিসে ১০ হাজারের বেশি বিক্ষুব্ধ মানুষ রাজপথে নেমেছেন।