
‘আমি কেমন করে বাঁচব, আল্লাহ কেন আমার ছেলেকে কেড়ে নিল’
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবিতে সাত বছর বয়সী একমাত্র শিশুসন্তান তাজবিদকে হারিয়ে আহাজারি করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন মা চিকিৎসক ইসরাত জাহান খান।

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবিতে সাত বছর বয়সী একমাত্র শিশুসন্তান তাজবিদকে হারিয়ে আহাজারি করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন মা চিকিৎসক ইসরাত জাহান খান।

ঈদের ছুটি শেষে কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ঘাটে বাস পানিতে ডুবে মারা যান রাজীব বিশ্বাস। শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার।

রাজবাড়ীর গোয়ালন্দে বাসডুবির ঘটনায় সন্তান হারানোর হৃদয়বিদারক বর্ণনা দিলেন নুরনাহার। বাবার হাত থেকে ছিটকে পদ্মায় তলিয়ে যায় তিন বছরের শিশু ইসরাফিল, এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লাগা চট্টলা এক্সপ্রেস চার ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এটি উপজেলার কুমিরা রেলস্টেশন থেকে ছেড়ে যায়।

পদ্মায় বাসডুবির ঘটনায় নিখোঁজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খানের (আহনাফ রায়হান) মরদেহ উদ্ধারের ঘটনায় ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকেরা।

পদ্মায় বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মর্জিনা খাতুনসহ ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার বানিয়ারছড়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বাসটি ডুবে যাওয়ার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ইতিমধ্যে বাসের অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।