কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের, বাস টার্মিনাল বন্ধ
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাঁকে আটকের প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তাঁকে আটকের প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় একজন মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার শিশুটির মা রায়পুরা থানায় মামলাটি করেন।
প্রথমবারের মতো ৮ দল নিয়ে পিএসএল শুরু হয় গত ২৬ মার্চ। এর চার দিন আগেই পিসিবি জানায়, পুরো টুর্নামেন্ট দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।
উন্নয়নকাজের জন্য নির্মাণসামগ্রী প্রয়োজন, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্পের ২৭ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণের জন্য সাগর চ্যানেল থেকে ৬ কোটি ৩৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের যে প্রশাসনিক অনুমতি দেওয়া হয়েছে, তা গভীরভাবে উদ্বেগজনক।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ চলছে। এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে।
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান নামে সংরক্ষিত বনটি একসময় ঢাকার উপকণ্ঠে প্রাকৃতিক স্বস্তির একটি প্রতীক ছিল। এখন সেখানে গর্জে উঠছে খননযন্ত্র।
ঢাকার দক্ষিণাংশ, গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার গ্যাসের স্বল্পচাপ থাকবে।
পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক হাওরে বৃষ্টির পানি জমে আছে। এ কারণে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটায় সমস্যা হচ্ছে। এদিকে সেখানে শ্রমিকসংকট দেখা দিয়েছে।
ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশদূষণকারী ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সিসা তৈরির তিনটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে আলোচিত হয়েছিলেন শিল্পা শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিংয়ে পিঠ পুড়ে গেলেও পরদিনও কাজ চালিয়ে গেছেন। এতে তাঁর কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের ছাপ পড়েছে।
প্রখ্যাত গায়িকা আশা ভোসলে ৯২ বছর বয়সে মারা গেলেন। আট দশকের ক্যারিয়ারে হাজার গান গেয়েছেন ২০ ভাষায়। বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে কথা বন্ধের কারণ ছিল অল্প বয়সে বিয়ে এবং জটিল ব্যক্তিগত জীবন।