
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মিছিল-সমাবেশ
ভারতে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মঠের গোড়া থেকে কাউতলী পর্যন্ত মিছিল নিয়ে তারা প্রধান সড়কগুলোতে ঘুরে সমাবেশ করে। বক্তারা ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।










