
পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তুষ্টি: ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে বাহিনী সন্তুষ্ট নয়, ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুত। রাজশাহী পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি পুলিশ সংস্কারের ওপর জোর দেন। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের অগ্রগণ্য ভূমিকা তুলে ধরেন।










