হাওরপারে এবার ধানের ভালো ফলন, তবে দামে মন খারাপ কৃষকের
মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে এখন সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় চলছে।
মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরপারে এখন সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত বোরো ধান গোলায় তুলতে ব্যস্ত সময় চলছে।
রাজশাহীতে টানা তাপপ্রবাহে এবং বৃষ্টির অভাবে অর্থকরী ফল আমের বাগানগুলোতে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। মাটিতে আর্দ্রতা কমে যাওয়ায় গাছ থেকে ঝরে পড়ছে কাঁচা আম; কোথাও কোথাও পচন ও পোকার আক্রমণও দেখা যাচ্ছে।
দেশের শীর্ষ আলু উৎপাদনকারী অঞ্চল রংপুর হলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে। চুক্তিভিত্তিক চাষের অভাব, উপযুক্ত জাতের ঘাটতি, সংরক্ষণ সংকট ও কম দামের কারণে কৃষকের আগ্রহ কমছে—সম্ভাবনা থাকা সত্ত্বেও বাড়ছে না রপ্তানি।
খুলনায় চলতি বোরো মৌসুমে মাঠপর্যায়ে উচ্চফলনশীল (উফশী) আধুনিক একটি নতুন ধানের জাত চাষে কৃষকের মধ্যে আগ্রহ বাড়ছে।
সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাসে হাওরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অনিশ্চয়তার মধ্যেই তাঁরা দ্রুত ধান কাটার কাজে নেমেছেন।
মেলায় কৃষকের বিয়ের কথা উঠতে পারে? নিশ্চয় পারে। এ রকম একটি বৈশাখী মেলা বসেছিল রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। গ্রামের সব মানুষ চাঁদা দিয়ে প্রতিবছর এ মেলার আয়োজন করেন। মেলার অন্যতম আকর্ষণ থাকে লাঠিখেলা, বৈশাখী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকায়ও লোডশেডিং দেবে সরকার
দেড় মাস আগে চাঁদা দাবি করে চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। বুধবার রাতে পাহারাদারকে বেঁধে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমারের তামার তার চুরি করে দুর্বৃত্তরা।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অভিঘাতে বিশ্বের উত্তাল তেলবাজারের ঢেউ এখন বাংলাদেশের কৃষকের বোরো খেতে এসে পড়েছে।
একটি চারা থেকে শুরু করে ১৫০ জাতের আঙুর চাষে এক বছরে প্রায় ৯ লাখ টাকা আয় করে স্বাবলম্বী হয়েছেন চাঁদপুরের তরুণ ইকরাম খান।
সুনামগঞ্জের উজানে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টি হওয়ায় বাড়ছে নদ-নদীর পানি। এ পরিস্থিতিতে ২৬ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দেশের অন্যতম শস্যভান্ডার কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এবার বোরো ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশা প্রকাশ করছেন কৃষকেরা।