
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের হামলায় র্যাবের তিন সদস্য কুপিয়ে রক্তাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খাগাতুয়া গ্রামে চিহ্নিত ডাকাত শফিক মিয়া ও সহযোগীদের হামলায় র্যাবের তিন গোয়েন্দা সদস্য কুপিয়ে আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ঘটনার পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত।










