কারাগার থেকে পরীক্ষা দিয়ে ছাত্রলীগ কর্মীর জিপিএ-৫ পাওয়ার দাবিটি ভুয়া, ছবিটি এআই-নির্মিত
নোয়াখালী কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহবুব এলাহী জিপিএ-৫ পায়নি, আর ফটোকার্ডের ছবিটি এআই-নির্মিত।
নোয়াখালী কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহবুব এলাহী জিপিএ-৫ পায়নি, আর ফটোকার্ডের ছবিটি এআই-নির্মিত।
ইসলামি ইতিহাসে কারাগার কীভাবে মুসলিম মনীষীদের জ্ঞানসাধনার কেন্দ্র হয়ে ওঠে, তা তৃতীয় পর্বে বর্ণিত। ইমাম সারাখসি, ইবনে তাইমিয়া প্রমুখ কারাবন্দী অবস্থায় অমর রচনা রচনা করেন। জেলের নির্জনতা তাঁদের জন্য ছিল গবেষণার আশ্রয়।
ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জেলখানাই এখন মাদক সেবনের সবচেয়ে নিরাপদ জায়গা। বাইরে যত সহজে মাদক পাওয়া যায়, অনেক ক্ষেত্রে জেলের ভেতরেও তার চেয়ে সহজে পাওয়া যায়।
মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি (৬১)। আজ সোমবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নতুন করে আলোচনায় এসেছে ইকরার মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে হওয়া কথোপকথন এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা তথ্য।
‘কারাগারে বিপন্ন শৈশব’ শিরোনামে গত ৮ মে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।
‘মুশতাক আহমেদ’ বইয়ের প্রকাশনা উৎসবে বক্তারা বললেন, তাঁর মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার আসামি এম তরিকুল ইসলামের সঙ্গে বাদী নারীর বিয়ে হয়েছে। আদালতের অনুমতিতে কারাগারেই ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন। পরবর্তী শুনানিতে কাবিননামা দাখিল করলে জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নোয়াখালীতে কারাগারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর বয়স ১৫ বছর। একটি হত্যা মামলায় সে কারাগারে রয়েছে। ওই শিক্ষার্থীর আজ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবিরকে কারাগারে বিশেষ মর্যাদা ‘ডিভিশন’ দেওয়ার আবেদন করা হয়েছে। শারীরিক অবস্থা বিবেচনায় সেবকের সহায়তা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এখনো আদেশ দেয়নি।
কারা অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সাধারণ বন্দীদের মতোই কারাগারে থাকা ভিআইপিসহ (বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি) ডিভিশন পাওয়া বন্দীদের একই ধরনের খাবার দেওয়া হবে।