সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে পাঁচ নম্বরে আছেন আরব আমিরাতের খুররাম খান।
অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাড হগ আছেন তালিকার চতুর্থ নম্বরে। ২০১৪ সালে থেকে ২০১৬ পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলা ক্রিকেটার।
ফ্রাঙ্ক এনসুবুগা, ৪৩ বছর ২৮৫ দিন
উগান্ডার ফ্রাঙ্ক এনসুবুগা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন মাঠে নামেন তখন তাঁর বয়স ৪৩ বছর ২৮৫ দিন
রায়ান ক্যাম্পবেল, ৪৪ বছর ৩৪ দিন
কলিমের আগে গত ১০ বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ছিলেন হংকংয়ের রায়ান ক্যাম্পবেল
সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়েছেন ওমানের আমির কলিম।






