এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও পুনর্বহাল হয়েছেন তিনি। আজ বাংলাদেশ সময় সোমবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। তাতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তের পরপরই তা কার্যকর হয়েছে।

এনভিডিয়ার ওই ফেসবুক পোস্টে জানানো হয়, জেনসেন হুয়াংকে আগের দায়িত্বে ফিরিয়ে আনার আগে তাঁর সঙ্গে কয়েক দফা আলোচনা ও বৈঠক করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এসব আলোচনায় হুয়াংয়ের বক্তব্যের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়েছেন পর্ষদের সদস্যরা। এরপর তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নিয়েছে পর্ষদ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পর্ষদের বিশ্বাস, হুয়াংকে দায়িত্বে ফিরিয়ে আনলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না।

পোস্টে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনসের বক্তব্য দেওয়া হয়। তিনি বলেন, ‘জেনসেনই এনভিডিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করে পর্ষদ। তাঁকে দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির শেয়ারধারী, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থের অনুকূলে। তাঁর নেতৃত্বের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আবারও তাঁর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

জেনসেন হুয়াংকে আগের দায়িত্বে ফিরিয়ে আনার আগে তাঁর সঙ্গে কয়েক দফা আলোচনা ও বৈঠক করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এসব আলোচনায় হুয়াংয়ের বক্তব্যের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়েছেন পর্ষদের সদস্যরা। এরপর তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নিয়েছে পর্ষদ।

অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালনের জন্য কোলেৎ ক্রেসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হার্ভে জোনস। এ সময়ে এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্বও সামলেছেন তিনি। হুয়াং ফিরে এলেও কোলেৎ ক্রেস সিএফও হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। অন্যদিকে হার্ভে জোনসও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে থাকছেন।

পোস্টে দায়িত্বে ফিরে পাওয়া প্রসঙ্গে জেনসেন হুয়াংয়ের বক্তব্য দেওয়া হয়। সেখানে তিনি বলেন, ‘এনভিডিয়ায় ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিপ্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং নতুন অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি।’

পরিচালনা পর্ষদের আস্থা ও দীর্ঘ আলোচনার পর নেওয়া সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান হুয়াং। বিশেষ করে চেয়ারম্যান হার্ভে জোনসের নেতৃত্ব এবং অন্তর্বর্তী সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় কোলেৎ ক্রেস ও নির্বাহী দলের ভূমিকার প্রশংসা করেন তিনি। এ ছাড়া এনভিডিয়ার কর্মী, শেয়ারধারী, প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশীদারদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময়ে পরিবারের ভালোবাসা ও সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষে হুয়াং বলেন, ‘আমি আবার কাজে ফিরতে আর অপেক্ষা করতে পারছি না।’

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের জেরে হুয়াং পদত্যাগ করার মাত্র ২ সপ্তাহ পর এই নাটকীয় মোড় নেওয়ার ঘটনা ঘটল। একজন নারীর বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছেন। অন্য সম্পর্কটি ছিল সরাসরি তাঁর অধস্তন এক কর্মীর সঙ্গে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, আজ এই ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়ে যায়।

পোস্টে জানানো হয়, হুয়াংকে সিইও পদে পুনর্বহাল করা হলেও তদন্ত বন্ধ হচ্ছে না। পরিচালনা পর্ষদ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। হুয়াং নিজেও তদন্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তদন্তকাজে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পোস্টে জানানো হয়, প্রতিষ্ঠানের সব পর্যায়ে আইন ও নীতিমালা মেনে চলা নিশ্চিত করতে ‘চিফ কমপ্লায়েন্স অফিসার’ নামে নতুন একটি পদ চালু করতে যাচ্ছে এনভিডিয়া। এ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তা প্রতিষ্ঠানের সার্বিক কমপ্লায়েন্স কার্যক্রম তদারক করবেন। তাঁকে পরিচালনা পর্ষদের মনোনয়ন ও করপোরেট গভর্ন্যান্স কমিটির কাছে জবাবদিহি করতে হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন তদন্ত ও অনুসন্ধানে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের জেরে হুয়াং পদত্যাগ করার মাত্র দুই সপ্তাহ পর এই নাটকীয় মোড় নেওয়ার ঘটনা ঘটল। একজন নারীর বিষয়ে মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছেন। অন্য সম্পর্কটি ছিল সরাসরি তার অধস্তন এক কর্মীর সঙ্গে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, আজ এই ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়ে যায়। এর ফলে আগে থেকেই চাঙা থাকা মার্কিন শেয়ারবাজারে আরও গতি সঞ্চার হয়। লেনদেনের শুরুতেই প্রযুক্তিনির্ভর ন্যাসডাক সূচক ৬.৭ শতাংশ লাফিয়ে ওঠে। অন্যদিকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪.৭ শতাংশ এবং ডাও সূচক ২.৫ শতাংশ বা ১,১০০ পয়েন্ট বৃদ্ধি পায়।

এআই বিপ্লবের কেন্দ্রে থাকা কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা এক নজিরবিহীন করপোরেট কেলেঙ্কারির মধ্যে পড়ে ১২ নভেম্বর হুয়াং পদত্যাগ করেছিলেন। মার্কিন কর্মকর্তাদের মতে চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছিল। অ্যালিস হুয়াং নামের ওই নারী সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের একজন নির্বাহী কর্মকর্তা ছিলেন। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর পাচারের সম্ভাব্য অভিযোগে কোম্পানিটি তদন্তের অধীনে রয়েছে। এ ছাড়া ১১ নভেম্বর নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, হুয়াং তাঁর অধস্তন কর্মরত একজন নির্বাহীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। এই মাসের শুরুর দিকে হুয়াং অপর পক্ষের নাম প্রকাশ না করে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি তাঁর পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এ–সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। বিষয়টি আপনাদের নিজেদেরই বুঝে নিতে হবে। তিনি তাঁর সঠিক জায়গায় ফিরে এসেছেন এবং আমরা দেখছি সেই দৃষ্টিকোণ থেকে তিনি একেবারেই কোনো অন্যায় করেননি। হুয়াং ফিরে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ আশা করি তিনি শিগগিরই ফিরবেন। পরিচালনা পর্ষদ তাঁকে পুনর্বহাল করছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি আশা করি তাই হোক। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ।’

নতুন করে পুনর্বহাল হওয়া এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেলেও আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় জোট চীনে এনভিডিয়ার রপ্তানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন রপ্তানি বিধিনিষেধ লঙ্ঘন করে কোম্পানির কিছু অত্যাধুনিক চিপ পেতে হুয়াং জেনে বা না জেনে চীনকে সাহায্য করেছিলেন কি না, সে বিষয়ে তাঁরা জবাব চেয়েছেন। আগামী ১ ডিসেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে হুয়াংয়ের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তিনি সিনেটের সামনেও সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। যদিও সেই শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াংয়ের পুনর্বহালের বিষয়ে তিনি ঘোষণার আগেই জানতেন। ঘোষণার কয়েক মিনিট আগে তিনি বলেন, তিনি যেখানে থাকা উচিত সেখানেই ফিরে এসেছেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগ যুক্তরাষ্ট্র ট্র্যাক করেছে মর্মে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে পিবিএস নিউজের লিজ ল্যান্ডার্স প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এ–সংক্রান্ত কোনো বিষয়ে মন্তব্য করতে যাচ্ছি না। বিষয়টি আপনাদের নিজেদেরই বুঝে নিতে হবে। তিনি তাঁর সঠিক জায়গায় ফিরে এসেছেন এবং আমরা দেখছি সেই দৃষ্টিকোণ থেকে তিনি একেবারেই কোনো অন্যায় করেননি।’ হুয়াং ফিরে এসেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ আশা করি তিনি শিগগিরই ফিরবেন। পরিচালনা পর্ষদ তাঁকে পুনর্বহাল করছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি তাই হোক। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ।’

হুয়াংয়ের পদত্যাগ পুরো এআই শিল্পে বড় ধরনের ধাক্কা দিয়েছিল। কারণ, এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার ক্ষেত্রে কোম্পানিটির এআই চিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পদত্যাগের পর স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কসহ প্রযুক্তিজগতের শীর্ষ ব্যক্তিরা প্রকাশ্যে হুয়াংকে সমর্থন জানান। হুয়াংকে পুনর্বহালের দাবিতে একটি আবেদনে এনভিডিয়ার বর্তমান ও সাবেক কর্মী এবং শেয়ারহোল্ডারদের দুই লাখের বেশি সই জমা পড়েছিল।

সূত্র: সূত্র: ফেসবুক, বিবিসি ও সিএনএন