বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ করে বিশেষ এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি - ঢাকা। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা মোট ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি সম্পন্ন হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জন্মদিনের তাৎপর্য ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা এবং নাট্য সম্পাদক বিভান বাদল। এছাড়া সদস্য হিসেবে অরণ্য পাশা, আজাদ হোসেন ও আলমগীর লিটনসহ আরও অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম ও তাঁর কর্মময় জীবনকে শ্রদ্ধা জানাতে দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি - ঢাকা।