বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।  আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি ১০০০ টাকা।

ভর্তির আবেদনের যোগ্যতা—

১. ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

২  বিএ/বিএস (পাস) বা সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে উন্নয়ন–সংশ্লিষ্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সশস্ত্র বাহিনীর কর্মকর্তা/সদস্য যাঁদের উপরোক্ত কোনো ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। বিএ/বিএস (পাস) ডিগ্রিধারী প্রার্থীদের সশস্ত্র বাহিনীতে ৫ (পাঁচ) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা ও মৌখিক—

১. ভর্তির জন্য ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত ৮৫ নম্বর ও  মৌখিক ১৫ নম্বর)।

২. শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণ দক্ষতা, সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়াদি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে।

৩. ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস ও অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রোগ্রামের খরচ—

প্রোগ্রামের মোট খরচ ১ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিস্টার ফি বাবদ ৩৯ হাজার ৬০০ টাকা ভর্তির সময় দিতে হবে।

জেনে রাখুন—

১৬টি কোর্স ও থিসিস পেপারসহ মোট ৫২ ক্রেডিট ঘণ্টা।

ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।

আবেদনের তারিখ—

আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর।

লিখিত ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা – ১০টা পর্যন্ত।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:

১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে।

আবেদনপ্রক্রিয়া: ওয়েব লিংক থেকে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে।