সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে তিনি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই আয়োজনে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধিত করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবর্ধিত ব্যক্তিবর্গের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরিকল্পনা অনুযায়ী, তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
শনিবার ফজরের নামাজের পর দেশের প্রতিটি সেনানিবাস, নৌ ঘাঁটি, বিমান বাহিনী ঘাঁটি এবং সংশ্লিষ্ট স্থাপনার মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এদিকে যথাযথ মর্যাদায় আজ দেশজুড়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিভিন্ন বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে আজ সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।