আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আয়োজন। রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই বিশেষ ইভেন্টটি চলবে।

বরাবরের ন্যায় এবারের আয়োজনটি পরিচালনা করছে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি এবং সহযোগিতায় রয়েছে ফিট এলিগেন্স। এছাড়া ইভেন্টটির এনার্জি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার হিসেবে থাকছে বাটা। অনুষ্ঠানটির টাইটেল স্পনসর হিসেবে দায়িত্ব পালন করছে মাস্টারকার্ড এবং পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

দিনব্যাপী এই আয়োজনে মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময় করবেন বিভিন্ন খাতের প্রথিতযশা করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা। বক্তাদের তালিকায় রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, এক্‌মি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

বিশেষভাবে উল্লেখ্য যে, প্রথমবারের মতো ‘রাইজ অ্যাবোভ অল’-এর মঞ্চে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

এবারের আয়োজনের কো-স্পনসর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, এ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেল্‌টেক্‌। এছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা-কোলা, কেএফসি, ফুডি, চেরি, মুক্তকণ্ঠ, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনটি তরুণ প্রজন্মকে নতুনভাবে চিন্তা করতে, শিখতে এবং নিজেদের সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে দেখতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য যে, ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’-এর টিকিট বর্তমানে ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।