যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মনে করেন, এই অর্জনের ফলে দেশের বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মাহদী আমিন এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ওপর বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ এ সিদ্ধান্ত।”

মাহদী আমিন আরও জানান যে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার কাজ করছে, যার ফলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই বিশেষ যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সহিংসতা-নাশকতাই প্রমাণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে কেনো দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তারা দেশ এবং বিদেশে নাশকতা করছে। ফ‍্যাসিবাদের প্রশ্নে গণতান্ত্রিক ঐক‍্য দেশকে এগিয়ে নেবে।”

পরিশেষে মাহদী আমিন বলেন, দেশের অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে, তবে সরকার সর্বোচ্চ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে।