দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক গেমসের আঙিনায় ফিরে আসছে ক্রিকেট। আর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তবে ২০২৮ সালের অলিম্পিক গেমসে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সভায় আজ এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে যে, আইসিসির তত্ত্বাবধানে ছেলেদের অলিম্পিক ক্রিকেটের বাছাই পর্বের আসর বসবে বাংলাদেশে। আগামী ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে।