গ্রাম পুলিশের জন্য কেবল পদবি পরিবর্তনই নয়, বরং তাদের বর্ধিত বেতন ও ভাতাও আজ থেকেই কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের এক মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”
বেতনের নির্দিষ্ট পরিমাণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। পাশাপাশি গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
আর্থিক সুবিধার কথা আরও বিস্তারিত জানিয়ে তিনি বলেন, “এছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।”
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গ্রাম পুলিশের ভূমিকার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি গ্রাম, ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে।”