২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে তাঁর ২৩৪ ম্যাচের ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন, আছে অনন্য সব অর্জনও।

১ম ম্যাচ বিপক্ষ কাজাখস্তান, ২০ আগস্ট ২০০৩ (প্রীতি ম্যাচ) শেষ ম্যাচ বিপক্ষ ওয়েলস, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (নেশনস লিগ)

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৪)। ২০৮ ম্যাচ খেলে দুইয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২৩ সালের ২৩ মার্চ লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে কুয়েতের বাদের আল–মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড পেছনে ফেলেন রোনালদো।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (১৪৬)। এই রেকর্ডেও তাঁর পরেই মেসি (১২৬)। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলী দাইয়ির ১০৮ গোলের রেকর্ড ভাঙেন রোনালদো।

২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে তৃতীয় ম্যাচে প্রথম গোল পাওয়া রোনালদো এরপর ২০২৬ পর্যন্ত প্রতিবছরই গোল পেয়েছেন। বিশ্ব রেকর্ড এটিও। টানা ২৩ বছর গোল পাওয়া রোনালদো ভেঙেছেন আয়ারল্যান্ডের রবি কিনের (১৯৯৮–২০১৬) টানা ১৯ বছর গোল করার রেকর্ড।

টানা ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়।

মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড—৬টি।

ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল (১৪)।