দেশের গৃহঋণ দেওয়া আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১–তে এএইচএএল-জিবিডিএল কাজী মর্নিং গ্লোরি ভবনে।

নতুন এই শাখার মাধ্যমে মিরপুর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা দেবে।

ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, ডিবিএইচের মিরপুর শাখা এই অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং পাশাপাশি কোম্পানির ব্যবসা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ডিবিএইচ ফাইন্যান্স এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল।