বাংলা ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
∎ আবার আসিব ফিরে
১. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কে খইয়ের ধান ছড়াচ্ছে?
ক. কিশোর খ. কিশোরী
গ. শিশু ঘ. বধূ
২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় শিমুলের ডালে কে ডাকছে?
ক. লক্ষ্মীপেঁচা খ. শঙ্খচিল
গ. শালিক ঘ. ধবল বক
৩. ‘কার্তিকের নবান্নের দেশ’ বলতে জীবনানন্দ দাশ কোনটির কথা বুঝিয়েছেন?
ক. নিজ জন্মভূমি খ. আপ্যায়নের দেশ
গ. নদীমাতৃক দেশ ঘ. ফসলের দেশ
৪. ‘এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।’—উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকের বিপরীত?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. মানবপ্রেম ঘ. পুনর্জন্ম
৫. ‘দেখিবে ধবল বক’—এখানে কবির কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. সৌন্দর্যবোধ খ. প্রকৃতিপ্রেম
গ. পাখিপ্রেম ঘ. শুদ্ধতার প্রকাশ
∎ রুপাই
৬. ‘এক কালেতে ওরই নামে গাঁ হবে নামি’। ‘রুপাই’ কবিতায় এ উক্তি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. ওকে সবাই সম্মান দেবে খ. সবাই ওকে স্মরণ করবে
গ. ওর পরিচয়ে সবাই পরিচিত হবে ঘ. সবাই ওকে পরিচয় করিয়ে দেবে
৭. ‘পদ-রজ’ বলতে কী বোঝায়?
ক. বড় পা খ. রাজার পদ
গ. পায়ের ধুলা ঘ. পদ্মফুল
৮. ‘বৃন্দাবন’ দিয়ে কবি কী বুঝিয়েছেন?
ক. উত্তর প্রদেশের স্থান খ. কৃষ্ণের জন্মভূমি
গ. মথুরার নিকটবর্তী হিন্দুদের তীর্থস্থান ঘ. বান্দরবান
৯. ‘খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি।’—এখানে রুপাইয়ের কী প্রকাশ পেয়েছে?
ক. জনপ্রিয়তা খ. সৌন্দর্য
গ. শক্তিমত্তা ঘ. পারদর্শিতা
১০. ‘রুপাই’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. রুপাইকে ভালোবাসা খ. গ্রামকে ভালোবাসা
গ. গ্রামের ঐতিহ্যকে ভালোবাসা ঘ. গ্রামীণ প্রকৃতি ও কৃষকের প্রতি ভালোবাসা
∎ নদীর স্বপ্ন
১১. কোথায় চলেছ? এই প্রশ্ন কাকে করা হয়েছে?
ক. ছোকানুকে খ. কানাইকে
গ. মাঝিকে ঘ. জেলেকে
১২. কানাই ঘুমাবে কখন?ক. গান শুনতে শুনতে খ. গল্প শুনতে শুনতেগ. নদী দেখতে দেখতে ঘ. মাঝির কথা শুনতে শুনতে
১৩. ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কেমন ধরনের ইলিশ-ভাজা খেতে মজা?ক. গরম–গরম খ. হালকা গরমগ. টাটকা ঘ. ঠান্ডা
১৪. ‘নদীর স্বপ্ন’ কবিতায় কাকে পদ্মার রাজা বলা হয়েছে?
ক. কানাই খ. ছোকানু
গ. মাঝি ঘ. কবি
সঠিক উত্তর
১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপকরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা