জনসংযোগ এবং কৌশলগত যোগাযোগ খাতের বিশিষ্ট প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশিক ইকবাল। এই নতুন পদের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিভিন্ন কৌশলগত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও সক্রিয়ভাবে কাজ করবেন।
আশিক ইকবালের পেশাগত অভিজ্ঞতার পরিধি অত্যন্ত বিস্তৃত। মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহারসহ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তাঁর প্রায় দুই দশকের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন)-এর মতো দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয় যে, আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া তিনি সুইডেনের এলএনইউ থেকে মার্কেটিং বিষয়ে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মাস্টহেড পিআর-এর নতুন দায়িত্বে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির যাবতীয় কার্যক্রমে নেতৃত্ব দেবেন। তাঁর প্রধান লক্ষ্য হবে বিভিন্ন কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সমন্বিত যোগাযোগসেবার সক্ষমতাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা।